বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তার নিজ বাড়ি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, তার ভোটারদের মন ভাঙ্গার জন্য বিএনপির লোকজন মাধবপাশা এলাকায় ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছেন।
এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, সাত থেকে আটটি মোটর সাইকেলে এসে কিছু লোক কার্যালয়ে থাকা পাঁচ থেকে সাতটি চেয়ার এলোমেলো করে ও লিফলেট ফেলে দিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় শুধু মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।