ঢাকায় বসবাসরত যশোরের অভয়নগর উপজেলাবাসীর ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা। শুক্রবার (৮ মে) রাতে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী। প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল এবং বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ (অব.)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসান, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান মিলন ও মো. ইমদাদুল হক, অর্থ সম্পাদক ডা. কৃষ্ণ পদ সাহা, সহ-অর্থ সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন শেখ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক তিতাস শীল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারাজী বুলবুল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি আল মামুন, মো. আশরাফ-উল-আলম (পলাশ) ও মো. হাসানুজ্জামান খান (কাজল)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে বিএম মুরাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আনিছুর রহমান রাজু ও মো. শরিফুল হক, প্রচার সম্পাদক রফিকুল হক, আইনবিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ (সিজার), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এমএম তৌহিদুর রহমান লিপটন, ক্রীড়া সম্পাদক খাইরুল হাসান ডাবু, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান বাবু, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম সাগর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. তানজিলুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মো. মাসুদ উর রহমান, চিকিৎসাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. হাফিজুর রহমান এবং সহ-চিকিৎসাবিষয়ক সম্পাদক ডা. কাজী নওফেল হায়দার অর্ক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে আরও রয়েছেন—পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক এফএম নুরউদ্দিন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ড. লিটু মন্ডল, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক তরফদার মো. মেহেদী আল-মাসুদ (শিপলু), সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল, যুব সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. শামীম রেজা, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক কাজী রিয়াজ, মহিলাবিষয়ক সম্পাদক মুসলিমা খাতুন এবং আপ্যায়ন সম্পাদক মো. ইসরাফিল হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান রিপন, মইনুল ইসলাম মইন, জাবের গাজী, আতিয়ার রহমান, মোহাম্মদ শাহজালাল ইমদাদ, মো. জুবায়ের হোসেন, শেখ বায়েজিদ মুস্তাকিম, তাপস কুমার দাস, মোবারক হোসেন, জিএম কামরুজ্জামান, শাহ আলম সিদ্দিকী মানিক, মোহাম্মদ শাহাবুদ্দিন, শামসুল আলম রুমেন এবং তাজবীর হোসেন তাজু।