বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। এতে প্রায় অর্ধশতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লি জানান, তারা স্বতঃস্ফূর্তভাবে এই জামাতে অংশ নিয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত আদায়ের ঘটনা এটি তৃতীয়বারের মতো ঘটল।