লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দমশ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর নগরীর লালবাগ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মামুন ইসলাম (২২) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়. গ্রেপ্তার আসামি দমশ শ্রেণির স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করতেন। একসময় তাকে প্রেমের ফাঁদে আটবে ফেলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা গত ১ মার্চ হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। মামলার পর প্রধান আসামি মামুন এলাকা ছেড়ে পালিয়ে যান।
রংপুর র্যাব-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, আইনি ব্যবস্থা নিতে গ্রেফতার মামুনকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।