ময়মনসিংহ শহরে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়ানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর রাম বাবু রোডে এস এস নর্থ ভ্যালিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ক্রেতাদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি এফজেড মোটরসাইকেল। এছাড়া দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ফ্রিজ, তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার মাইক্রোওভেন এবং পঞ্চম পুরস্কার একটি ভিভো স্মার্টফোন প্রদান করা হয়।
এছাড়াও ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের প্রত্যেককে ৫ হাজার টাকার গিফট কার্ড প্রদান করা হয়েছে, যা উপস্থিত অতিথি ও ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, ঈদুল আজহা উপলক্ষে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়ান সব পণ্যে ১০ শতাংশ ছাড় সুবিধা দিচ্ছে। অনুষ্ঠানে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়ানের জিএম, এজিএম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।