অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। এ পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ১৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ব্যাংকটির বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কতজন নিয়োগ দেওয়া হবে তা নির্ধারণ করা হয়নি।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ থাকলে আবেদন করা যাবে না।
প্রার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাও থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
দায়িত্ব ও বেতন:
নিয়োগপ্রাপ্তদের ব্যাংকের নিয়ম অনুযায়ী বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে গ্রাহকসেবা প্রদান, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত, দৈনন্দিন লেনদেন পরিচালনা এবং হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে।
প্রবেশনকালীন সময়ে মাসিক বেতন ৪০ হাজার টাকা। চাকরি স্থায়ী হলে বেতন বেড়ে দাঁড়াবে ৫৯ হাজার ২৪৫ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬।