রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। রোববার (১৭ মে) সকাল সাড়ে ৭টা থেকে এই বৃষ্টি শুরু হয়। রোববার (১৭ মে) সকালে দেখা মিলেছিল সূর্যের। তবে সকাল ৭টা পেরোতেই অন্ধকার নামতে থাকে চারদিকে, পরে সাড়ে ৭টার দিকে নামে ঝুম বৃষ্টি।
এর আগে ভোরেও ঢাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও পথচারীরা। তবে উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানের।
এদিকে সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।