রাজধানীর কেরানীগঞ্জের কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে নাগরিক প্রতিদিনকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গ্যাসলাইটের টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।
তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।