ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি লেখেন। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকতা পেশার সাত বছরে তিনি কখনোই প্রশাসনিক কোনো দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেননি।
তিনি লেখেন, বিইউপি, জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে তিনি কখনো ভাবেননি যে প্রশাসনিক কোনো দায়িত্ব নেবেন। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর তাকে ফোন করে সহকারী প্রক্টর হওয়ার প্রস্তাব দিলে তিনি তখন উৎসাহী হয়েছিলেন বলেও জানান।
উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।