মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছে, 'আমরা মার্কিন নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানাচ্ছি। কেউ যদি বর্তমানে দেশটিতে অবস্থান করে থাকেন, তাহলে ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই লেবানন ত্যাগ করুন।'
আরও জানানো হয়, 'লেবাননের নিরাপত্তা দ্রুতই অনিশ্চিত হয়ে উঠতে পারে। দেশজুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের কিছু অংশে বিমান হামলা শুরু হয়েছে।'