চিত্রনাট্য না লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ নিয়ামুল মুক্তা
সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষণা করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম। সেই তালিকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পরিচালক নিয়ামুল মুক্তার নাম। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রক্তজবা’-র জন্য তাকে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে নির্বাচিত করা হয়। তবে পুরস্কার ঘোষণার পরপরই বিষয়টি ঘিরে শুরু হয় বিতর্ক।