ফের প্রকাশ্যে এল হুমায়ুন-তাহসিনার ‘দ্বন্দ্ব’
ফের প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার ‘মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব’। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সদ্যপ্রয়াত মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর মাগফিরাত কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে।