স্থানীয় নির্বাচনেও ‘কঠিন জবাব’ দেবে জনগণ: নুরু
স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ কঠিন জবাব দেবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর এলাকায় বাংলাদেশ গণঅধিকার পরিষদ-এর মাদারীপুর জেলা নেতাকর্মীদের সঙ্গে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।