৫ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে পাঁচ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন।