২৬ মার্চ: পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন
স্বাধীনতার এই মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৭২ সালের ২২ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে দিবসটি পালন করা হয়, স্মরণ করা হয় সেই সব শহীদ ও বীরদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।