জয়ের মুখ দেখেননি যেসব হেভিওয়েট প্রার্থীরা
জয়ের মুখ দেখেননি যেসব হেভিওয়েট প্রার্থীরা

নানা অনিশ্চয়তার মধ্যে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট গ্রহণের মাধ্যমে শেষ হয় এই মহা আয়োজন। এতে বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ২১২ আসনে বিজয় নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে ৭৭ আসন নিশ্চিত করে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জোট। বেশ কিছু আসনে পরাজিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লড়াই ছিল একেবারে হাড্ডাহাড্ডি। এমন উত্তেজনাপূর্ণ নির্বাচনেও জয়ের দেখা পাননি বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। চলুন জেনে নেওয়া যাক কারা এসব আলোচিত প্রার্থী, যা সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে।