নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদ ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।