বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলনবিল বিধৌত কৃষি, মৎস্য ভান্ডার, দুধ, ডিম এবং ঘি’র জন্য প্রসিদ্ধ পাবনা-৩ আসনে চলছে শেষ মুহুর্তের প্রচারণা। নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের মন জয় করতে ছুটছেন প্রার্থীরা। চা-স্টল থেকে শুরু করে কৃষকের মাঠ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে অফিস পাড়া, হাট-বাজার পর্যন্ত চলছে নানা বিশ্লেষণ। কে জিতবে আর কে হারবে সেই সমীকরণ মেলাতে ব্যস্ত সবাই।