নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা জানাল সুজন
আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় অংশই আর্থিকভাবে স্বল্প আয়ের। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচনে অংশ নেওয়া মোট দুই হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম, যা মোট প্রার্থীর ৪১ শতাংশের সামান্য বেশি।