হোয়াইট হাউসের পাশে ট্রাম্পের নামে সোনালি টয়লেট
হোয়াইট হাউসের কাছে এমন একটি স্মৃতিস্তম্ভ বসানো হয়েছে, যেখানে নিজের নাম দেখেও সম্ভবত খুব খুশি হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পছন্দের অতিরঞ্জিত কৃত্রিম মার্বেল দিয়ে ঘেরা একটি সোনালি রঙের টয়লেটের ওপর একটি ফলকে লেখা আছে—‘আ থ্রোন ফিট ফর আ কিং’, যার অর্থ ‘একজন রাজার উপযোগী সিংহাসন’।