একাধিক প্রেমে সম্মতি স্বস্তিকার
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টভাষী। নিজের মত প্রকাশে কখনোই রাখঢাক করেন না তিনি। আর সে কারণেই মাঝেমধ্যে সমালোচনার মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেওয়া স্বস্তিকার একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।