প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত
বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো অনুশীলনে স্পিন বোলিং মেশিন যুক্ত হয়েছে। আজ সোমবার মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই আধুনিক যন্ত্রটি ব্যবহার করতে দেখা গেছে, যা ব্যাটসম্যানদের স্পিন মোকাবিলায় নতুন মাত্রা যোগ করবে।