লাইফ সাপোর্টে সেলিম খান, হাসপাতালে বিষণ্ন সালমান
বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গন ও ভক্তমহলে। মস্তিষ্কে রক্তক্ষরণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে ছড়িয়ে পড়ে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। যদিও এ বিষয়ে পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।