আইপিএলে নতুন ইতিহাস গড়ার পথে সুনীল নারাইন
আর মাত্র ৮টি উইকেট, এই ছোট ব্যবধান পেরোতে পারলেই সুনীল নারাইন গড়বেন আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক। চলতি মৌসুমেই ২০০ উইকেট পূর্ণ করার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডারের সামনে। সেই কীর্তি গড়তে পারলে তিনি হয়ে উঠবেন আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক।