ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃত্যু ১
ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগর অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই ভয়াবহ ভূমিকম্পের জেরে একটি বহুতল ভবন ধসে পড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।