সিএনজিতে করে সংসদে গেলেন এমপি আখতার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদ ভবনে আসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন শুরুর আগে বাংলামোটর থেকে সিএনজিতে করে তিনি সংসদে যান। চালকের সঙ্গে তার ভাড়ার চুক্তি ছিল ১৮০ টাকা, তবে তিনি চালককে ৩০০ টাকা দেন।