১০ ফেব্রুয়ারি ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি
আগামী ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের বিশেষ ছুটি পরে সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনে সমন্বয় করা যাবে। অর্থাৎ, একটি সাপ্তাহিক ছুটির দিনকে মালিকরা কর্মদিবস হিসেবে ঘোষণা করতে পারবেন। রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।