অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর সদস্য অনন্যার মৃত্যু, এলাকায় শোকের মাতম
ঢাকার মিরপুরের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যার গ্রামের বাড়ির এলাকায় চলছে শোকের মাতম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের নিচু কলোনী বিমানবন্দর পূর্বপাড়া এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। আশেয়া সিদ্দিকা অনন্যা ওই এলাকার আব্দুল হান্নানের বড় মেয়ে এবং তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।