ডিএমপি কমিশনারের পদত্যাগ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পদত্যাগপত্র স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্বভার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।