ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই পদক্ষেপ নেওয়া হলো।