ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকা পড়েছেন শুভশ্রী
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতও চলছে। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধঘোষণা পাকিস্তানের। পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বন্ধ বিমান চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন টালিগঞ্জের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী যদিও আশ্বস্ত করেছেন, আপাতত শুভশ্রী আর ইউভান হোটেলে রয়েছেন। নিরাপদেই আছেন তার স্ত্রী-পুত্র।