বিশ্বকাপ খেলা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের অবস্থান আজ স্পষ্ট হতে যাচ্ছে। অংশগ্রহণ না বর্জন, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট দুনিয়া। সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির বৈঠকের পরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।