শনিবার, ১৪ মার্চ ২০২৬
| ১৪ ১৪৩২
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এত বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব বিভাগের সঙ্গে সমন্বয় করেই কাজ করা হবে।
পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদ নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।’
দুর্নীতির মামলায় সাবেক এমপি ও বিএনপি নেতা মো. মাহবুব উদ্দিন খালাস পেয়েছেন আদালত থেকে। বিচারক রায়ে উল্লেখ করেন, মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়নি। রায়ের পর বিএনপির পক্ষ থেকে একে ‘আইনের বিজয়’ বলা হলেও, সরকারদলীয় মহলে উঠেছে নানা প্রশ্ন।