জুয়া-অশ্লীলতা ও অনিয়ম, ‘লেংটার মেলা’ বন্ধ করল প্রশাসন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম ‘লেংটার মেলা’র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হলো।