কাটারের জাদুকরসহ মোস্তাফিজকে আর কী কী নামে ডাকল লাহোর
টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। দেশের মঞ্চ ছাড়িয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং অন্যান্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে তার বোলিং নজর কাড়ছে। ব্যাটারদের ফাঁসাচ্ছেন নিজের কৌশলময়ী বোলিংয়ে, আর লাহোর কালান্দার্সও মুগ্ধ তার পারফরম্যান্সে।