১৫ বছর বয়সেই সেঞ্চুরির বিশ্বরেকর্ড
মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ফ্যানি উতাগুশিমানিন্দে। এর আগে তার চেয়ে কম বয়সে নারী-পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির নজির ছিল না। কেবল তাই নয়, অভিষেক ম্যাচ খেলতে নেমেই রুয়ান্ডার এই কিশোরী গড়েছেন একাধিক ইতিহাস।