বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে যা জানালেন রুবাবা
মেয়েদের বিপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসে ঘোষণার পর জানা গেছে, আগামী ৪ থেকে ১৪ এপ্রিল প্রথমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।