নিথর দেহে সাদা কাফনে ফিরলেন রায়হান
মায়ের সঙ্গে ঈদ করার জন্য ছয় মাসের সন্তান ও স্ত্রীকে ঢাকায় রেখে বাড়ি ফিরছিলেন রায়হান। ঈদের দিন রাতে ঢাকা থেকে মামুন পরিবহনে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু পথিমধ্যে কুমিল্লার পদুয়া বাজারে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রায়হানসহ আরও ১২ জন।