অবৈধ ভবনের রক্ষক যখন রাজউক কর্মকর্তারা!
রাজধানীর বনশ্রী এলাকায় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৫ দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে নোটিশ জারির দুই মাস পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।