স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক কাদের নিয়ে কাজ করবেন
সর্বশেষ বোর্ড সভায় সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের চুক্তিতে রফিক বিসিবির অধীনে এইচপি, বয়সভিত্তিক দল এবং জাতীয় দলের ক্যাম্পসহ বিভিন্ন স্কোয়াডে কাজ করতে পারবেন।