সাগর মোহনায় ভেসে উঠল ২২ কেজি ওজনের মৃত কোরাল
বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ভেসে উঠল ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল সামুদ্রিক কোরাল মাছ। মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ১৯ হাজার ১২৫ টাকায়। তবে মৃত অবস্থায় মাছটির ভেসে ওঠা ঘিরে পরিবেশবিদদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।