সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নস্যাৎকারীরা মীর জাফর: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছিল, যাতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করতে পারেন। কিন্তু সেই প্রত্যাশাকে নস্যাৎ করতে যারা ষড়যন্ত্র করেছে, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এ ধরনের কর্মকাণ্ড ‘মীর জাফরের ভূমিকা’ বলে উল্লেখ করেছেন তিনি।