সেন্টমার্টিনে ১৫ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১৫ মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ মোট ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।