ভেস্তে গেল মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা, উদ্ধার ১৫
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ, শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।