মশার উপদ্রবে দিশেহারা সিলেটবাসী
সিলেট সিটি করপোরেশন এলাকায় হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। শীত মৌসুম শেষ না হতেই নগরের বিভিন্ন এলাকায় মশার উৎপাত বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। তাদের অভিযোগ, মশার উপদ্রব নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ব্যর্থতার দায় স্বীকার করে সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা বলছে, নানা চ্যালেঞ্জের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে, সিসিকের নতুন প্রশাসক জানিয়েছেন, মশক নিধনকে অগ্রাধিকার দিয়েই কাজ শুরু করেছেন তারা।