সবচেয়ে বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ট্রং ডং স্টেডিয়াম নির্মাণের কাজ। এই ভেন্যুটি ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন হবে এবং দেশের অলিম্পিক স্পোর্টস সিটি প্রকল্পের প্রধান কেন্দ্র হবে। পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড।