ঈদযাত্রায় যানবাহনে ভাড়া নিয়ে বাড়াবাড়ি
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সব শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যাওয়া এবং দীর্ঘ ছুটির কারণে এবার অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ফলে শেষ মুহূর্তের চাপ তুলনামূলক কম থাকায় অনেক যাত্রী নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন।