স্বামী ট্রাকচালক, স্ত্রী হেলপার!
ভালবাসার টানে একসঙ্গে পথচলা শুরু। সেই পথচলাই এখন তাদের পেশা, জীবন আর স্বপ্নের সঙ্গী। ভালবেসে বিয়ে করা এক ভারতীয় ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) স্ত্রী পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের ঝাড়খণ্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছেন। সীমান্ত বন্দরে তাদের এই ব্যতিক্রমী প্রেম ও সংগ্রামের গল্প এখন সবার মুখে মুখে।