ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানাল সরকার
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকের কর্মঘণ্টা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব ব্যাংকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলবে।