হারিকেনের আলোয় পড়ালেখা করা তানভীর পররাষ্ট্র ক্যাডারে প্রথম
হারিকেন আর মোমবাতির আলোয় শুরু হয়েছিল স্বপ্নের পথচলা। সেই পথ পেরিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৭তম পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের সন্তান তানভীর রহমান। তার এই অসাধারণ সাফল্যে আনন্দের জোয়ার বইছে পরিবার, স্বজন ও পুরো এলাকায়।